টুইটে বাইরের পৃথিবী দেখালেন ভিক্টর গ্লোভার
মহাকাশ থেকে তোলা পৃথিবীর পৃষ্ঠদেশের ভিডিও প্রকাশ করেছেন নাসার এক নভোচারি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) যাওয়ার পথে এই ভিডিওটি ধারণ করেছেন নাসার নভোচারী ভিক্টর গ্লোভার। এর একটি সেলফি ভিডিও। অন্যটিতে দেখিয়েছেন আকাশ অতিক্রম করার সময় কেমন দেখায় বাইরের পৃথিবী।
মহাকাশ যান ‘ড্রাগন’ এর জানালার কাছে বসে এই ভডিওটি ধারণ করে সেখানে তিনি তার অভিব্যক্তিও প্রকাশ করেছেন।
https://twitter.com/AstroVicGlover/status/1331317532796489728
নাসার পূর্ণকালীন প্রথম এই কৃষ্ণাঙ্গ কর্মী স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলের পাইলট ও সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন করছেন। যাত্রাকালে নিজের প্রথম মহাকাশ ভ্রমণে পৃথিবীকে দেখতে কেমন লাগছে, সে কথাই ভিডিওতে বলেছেন তিনি। তা প্রকাশ করেছেন টুইটারে। জানিয়েছেন, যা দেখছেন তার সঙ্গে ভিডিও’র তুলনা হয় না।
অপর একটি ভিডিওতে পৃথিবীর জন্য শুভ কামনা জানিয়ে বলেছেন, এটা পরীক্ষা করে দেখো, আর যখন তুমি উপরের দিকে তাকাবে, মনে রেখো আকাশে ৭টা আত্মা আছে।
https://twitter.com/NASA/status/1333092350315425793
সোমবার দেয়া টুইট ভিডিওতে জানিয়েছেন, ঘণ্টায় ৬০০ মাইল বেগে ছুটে চলছে তাদের বিমান। কিন্তু স্পেসস্টেশন থেকে প্রতি ঘণ্টায় ১৭ হাজার ৫০০ মাইল বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। মনে হচ্ছে, একটি খুব উজ্জ্বল তারা আকাশ জুড়ে ঘুরছে।
অই অভিযাত্রায় গ্লোভারের সঙ্গে আরও আছেন নাসার মাইকেল হপকিন্স ও শ্যানন ওয়াকার এবং জাপানের সোইচি নোগুচি।
এই চার নভোচারীকে ‘ক্রু ওয়ান’ বলে ডাকা হচ্ছে। তারা আগামী ছয় মাস সেখানে অবস্থান করবেন। তারা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নেবেন। মহাকাশে হাঁটার পাশাপাশি স্পেস স্টেশনের মেরামত করবেন।